২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:৩৯

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

জনগণের দেওয়া দায়িত্ব পালনের এখনই সময় : ইশরাক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬

  • শেয়ার করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক ঃ

ঢাকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনে বিজয় কোনো অর্জন নয়, বরং জনগণের দেওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। জনগণের আস্থা রক্ষা করে তাদের জন্য কাজ করাই এখন প্রধান লক্ষ্য।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ওয়ারীতে ঢাকা-৬ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, জনগণ যে দায়িত্ব দিয়েছে, সেটিকে আমরা ‘পবিত্র ইমানি দায়িত্ব’ হিসেবে দেখি। নির্বাচনের ফল ঘোষণার সময় সাময়িক উচ্ছ্বাস থাকলেও বিষয়টিকে উদযাপনের সুযোগ হিসেবে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। দলের নাম ব্যবহার করে কেউ যদি অন্যায়ভাবে কাউকে ক্ষতি করে, চাঁদাবাজি করে বা অবৈধ কোনো দাবি তোলে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

ইশরাক হোসেন বলেন, এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ সব ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং বসবাসের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। কোনো সন্ত্রাসী বা মাদক কারবারিকে ভবিষ্যতে প্রশ্রয় দেওয়া হবে না এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

  • শেয়ার করুন