১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:১৯

শিরোনাম
এলজিইডির প্রকৌশলী নুরুল ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি, রমজানসহ দেড় মাসের ছুটি শুরু যেদিন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প ছয় বছরেও অসম্পূর্ণ জাবির সাবেক ভিসি ফারজানা ও তার স্বামী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা এনএসআই কর্মকর্তা আজিজুর ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সাব-রেজিস্ট্রার ওসমান গনি মন্ডল ভুয়া সনদে চাকরি নিয়ে ঘুষ ও দুর্নীতি করে গড়েছেন গাড়ী-বাড়ী ও সম্পদের পাহাড় মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে খোলা চিঠি, মাওলানা মোঃ আবু ইউসুফ জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান

জামায়াত প্রতারক দল, তারা একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে এনেছে: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬

  • শেয়ার করুন

 জেলা প্রতিনিধি ঃ

কক্সবাজারের চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে আয়োজিত জনসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ । আজ বিকেল সাড়ে পাঁচটায় ।      

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতে ইসলামী প্রতারক দল। এই দল দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাদের মুখে আবার নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান শুনতে হচ্ছে। যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা সঠিক ইতিহাস বলবে না। এখন আবার একজন মুক্তিযোদ্ধা ভাড়ায় এনে প্রমাণ করতে চায় তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে।’

আজ বিকেল সাড়ে পাঁচটায় কক্সবাজারের চকরিয়ার শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জনসভায় তিনি কক্সবাজারের জন্য উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট চান।

গণতন্ত্র, সাংবিধানিক সংস্কার এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি এ দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। যখনই গণতন্ত্র, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব মুখ থুবড়ে পড়েছে বিএনপি তা রক্ষা করেছে। সুতরাং দেশ রক্ষার স্বার্থে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

জনসভায় তিনি কক্সবাজারের জন্য একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি নির্বাচিত হলে কক্সবাজারসহ এ অঞ্চলে বহুমাত্রিক উন্নয়ন হবে। চকরিয়া থেকে সাতটি ইউনিয়নকে আলাদা করে মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠা করা হবে। মাতামুহুরী ও চকরিয়ায় একটি করে ক্রীড়া কমপ্লেক্স, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন, চকরিয়া-পেকুয়া-বাঁশখালী-আনোয়ারা সড়ক চার লেন করা হবে। এ ছাড়া চকরিয়া শহরে বাইপাস সড়ক ও দুটি ফ্লাইওভার করা হবে।’

মন্ত্রী থাকাকালে চকরিয়া-পেকুয়ার উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বদরখালী থেকে বমুবিলছড়ি, খুটাখালী থেকে রাজাখালী পর্যন্ত যত সেতু করেছি, তা গুনতে আমার প্রতিদ্বন্দ্বীর সাত দিন সময় লাগবে। এবার নির্বাচিত হলে আরও অনেক সেতু, সড়ক করা হবে। আঞ্চলিক সড়কগুলো মহাসড়কে পরিণত করা হবে। আমার জন্মই হয়েছে এ দেশের উন্নয়ন ও সেবা করার জন্য। সুতরাং আমাকে উন্নয়ন শিখিয়ে লাভ নেই।’

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, তাঁর জ্যেষ্ঠ সন্তান সাঈদ ইব্রাহীম আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী।

  • শেয়ার করুন