প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডক্টর ফয়জুল হক.ঝালকাঠি-১
ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে রাজাপুর–কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি, মানবিক রাজাপুর–কাঁঠালিয়া গড়ার স্বপ্নদ্রষ্টা মাওলানা মোঃ আবু ইউসুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, রাজাপুর–কাঁঠালিয়ার বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও মানবিক উন্নয়নের স্বার্থে ডা. ফয়জুল হকের বিকল্প নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ডা. ফয়জুল হকের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান আগামী দিনে রাজাপুর–কাঁঠালিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।