১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:১৪

শিরোনাম
এলজিইডির প্রকৌশলী নুরুল ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি, রমজানসহ দেড় মাসের ছুটি শুরু যেদিন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প ছয় বছরেও অসম্পূর্ণ জাবির সাবেক ভিসি ফারজানা ও তার স্বামী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা এনএসআই কর্মকর্তা আজিজুর ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সাব-রেজিস্ট্রার ওসমান গনি মন্ডল ভুয়া সনদে চাকরি নিয়ে ঘুষ ও দুর্নীতি করে গড়েছেন গাড়ী-বাড়ী ও সম্পদের পাহাড় মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে খোলা চিঠি, মাওলানা মোঃ আবু ইউসুফ জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান

নির্বাচনী জনসভার মধ্য দিয়ে প্রচার শেষ করলেন নুরুদ্দিন আহাম্মেদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

প্রচার-প্রচারণা শেষের দিনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ। আজ সোমবার বিকেলে ডামুড্যা উপজেলা সদরের মুসলিম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে                 

শরীয়তপুর-৩ আসনে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে প্রচার-প্রচারণা শেষ করেছেন বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ (অপু)। আজ সোমবার সন্ধ্যায় ডামুড্যা উপজেলা সদরের মুসলিম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করে উপজেলা বিএনপি। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপির সমর্থক, নেতা-কর্মীরা জনসভায় উপস্থিত হন। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যানরা জনসভায় যোগ দিয়ে মিয়া নুরুদ্দিনকে সমর্থন দেন।

ডামুড্যা, গোসাইরহাট উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার আংশিক নিয়ে শরীয়তপুর–৩ আসন গঠিত। এ আসনে ৩ লাখ ৪০ হাজার ১৪২ জন ভোটার রয়েছেন। এখানে বিএনপির প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আজাহারুল ইসলাম, ইসলামী আন্দোলনের হানিফ মিয়া ও জাতীয় পার্টির প্রার্থী আবদুল হান্নান। তবে নুরুদ্দিন আহাম্মেদ ও আজাহারুল ইসলামের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা।

বিএনপির নেতারা জানান, নির্বাচনী প্রচারণার শেষ দিন আজ সকালে নুরুদ্দিন আহাম্মেদ তাঁর গ্রামের বাড়ি গোসাইরহাট উপজেলার কোদালপুর থেকে নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেন। প্রথমে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি গোসাইরহাট উপজেলার কোদালপুর, আলওয়ালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভোটারদের সঙ্গে দেখা করেন ও কুশল বিনিময় করেন। এরপর তিনি বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন, এমন নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সন্ধ্যার সময় স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে ডামুড্যা উপজেলা সদরের মুসলিম পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে আসেন। সেখানে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান, উজ্জ্বল সিকদার, রেজাউল করিম শ্যামল ব্যাপারী প্রমুখ। জনসভায় ডামুড্যা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যানরা উপস্থিত হন। সভা চলাকালীন সেখানে আসেন ডামুড্যা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম রাজা ছৈয়াল। তাঁরা প্রত্যেকে নুরুদ্দিন আহাম্মেদকে সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান।

 

  • শেয়ার করুন