৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:২৩

শিরোনাম
সাব-রেজিস্ট্রার ওসমান গনি মন্ডল ভুয়া সনদে চাকরি নিয়ে ঘুষ ও দুর্নীতি করে গড়েছেন গাড়ী-বাড়ী ও সম্পদের পাহাড় মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে খোলা চিঠি, মাওলানা মোঃ আবু ইউসুফ জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারীর পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ ‘ভিআইপি’ বন্দিরা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যে ৪ পদ্ধতিতে মমতাজ বেগম, ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের অফিসার। বাংলাদেশিদের ভিসা না দেওয়ার দায় সিস্টেমের: পররাষ্ট্র উপদেষ্টা

সাব-রেজিস্ট্রার ওসমান গনি মন্ডল ভুয়া সনদে চাকরি নিয়ে ঘুষ ও দুর্নীতি করে গড়েছেন গাড়ী-বাড়ী ও সম্পদের পাহাড়

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি ঃগাজীপুরের শ্রীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার ওসমান গনি মন্ডলের রয়েছে   ৯৮৩ শতাংশ জমি ও টি ফ্ল্যাটসহ  কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। যা একাধিক ব্যাংক একাউন্টে নগদ ও  ফিক্সড ডিপোজিট আর সঞ্চয়পত্র ক্রয় করা। অথচ তিনি ৫০ থেকে ৬০ হাজার টাকা মাসিক বেতনের রাষ্ট্রীয় কর্মচারী। এভাবেই সরকারি চাকুরী করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার ওসমান গনি মন্ডল। রাজধানী ঢাকার উত্তরা ও ক্যান্টনমেন্ট এলাকাতে রয়েছে ৪টি বিলাশবহুল ফ্ল্যাট। গ্রামের বাড়ী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীর বিভিন্ন খতিয়ানে রয়েছে ৯৮৩ শতাংশ জমি। গ্রামেবাড়ীতে সরকারি খাস জমিতে পাঁচতলা ভবন, নামে-বেনামে ক্রয় করেছেন কোটি কোটি টাকার জমি। সাব-রেজিস্ট্রারের এত টাকার উৎস খুঁজতে গিয়ে জানা গেছে, রেজিস্ট্রি অফিস মানেই ঘুষের খেলা। সরকারের বিরাট অংকের রাজস্ব ফাঁকি দিয়ে দলিল রেজিষ্ট্রিশন দেন সাব রেজিষ্টার। আর বিনিময়ে ঘুষ বাবদ হাতিয়ে নেন লাখ লাখ টাকা। ১০/১২ বছর চাকুরী ফাঁকেই গড়ে তোলেন সম্পদের পাহাড়

খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার সাব-রেজিস্ট্রার ওসমান গনি মন্ডল তার চাকরির ৩৫ বছরে রাজধানী ঢাকা কিনেছেন ৪টি ফ্ল্যাট। যার বর্তমান বাজার মূল্য অন্তত ৮কোটি টাকা। ১ সেক্টর- ১২, রোড- ১৬, বাসা- ২৬, উত্তরা। দুইটি ফ্লাট। ২। ক্যান্টনমেন্ট, মৌজাঃ বাইলজুরি, জোতঃ ১৮৯/১৪৯, পরিমান- একটি ফ্লাট। ৩। ক্যান্টনমেন্ট, মৌজাঃ বাইলজুরি, জোতঃ ৬/১৫০, পরিমান- একটি ফ্লাট।অপরদিকে নিজ জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থানাধীন মৌজাঃ মইদাম, জোতঃ ৪৩৫, পরিমানঃ ৪ দাগে ৭১ শতক। ৫। থানাঃ ভুরুঙ্গামারি, মৌজাঃ মইদাম, জোতঃ ৩৮ পরিমানঃ ৪ দাগে ৮৭শতক। ৬। থানাঃ ভুরুঙ্গামারি, মৌজাঃ মইদাম, জোতঃ ১০১৯/১, পরিমানঃ ৪ দাগে ২০৬ শতক। ৭। থানাঃ ভুরুঙ্গামারি, মৌজাঃ মইদাম, জোতঃ ৩৩, শতক। পরিমানঃ ৬ দাগে ১৬৫, ৮. থানাঃ ভুরুঙ্গামারি, মৌজাঃ মইদাম, জোতঃ ৩৬, পরিমানঃ ৩ দাগে ৫৭শতক।, ৯। থানাঃ ভুরুঙ্গামারি, মৌজাঃ মইদাম, জোতঃ ৮৮৮, পরিমানঃ ৫ দাগে ১৭৪ শতক। ১০। থানাঃ ভুরুঙ্গামারি, মৌজাঃ মইদাম, জোতঃ ৪৩৬/১, শতক। পরিমান- ৩ দাগে ৮৫, ১১। থানাঃ ভুরুঙ্গামারি, মৌজাঃ মইদাম, জোতঃ ৪৪৭, পরিমানঃ ২ দাগে ৬৫ শতক। ১২। থানাঃ ভুরুঙ্গামারি, মৌজাঃ মইদাম, জোতঃ ৩৭ পরিমানঃ ৩২ শতক, ১৩। থানাঃ ভুরুঙ্গামারি, মৌজাঃ মইদাম, জোতঃ ১৫৫৫, পরিমানঃ ৩২ শতক। ১৪। থানাঃ ভুরুঙ্গামারি, মৌজাঃ মইদাম, জোতঃ ৮৯৬, পরিমানঃ ৩৬ শতক।, ১৫। থানাঃ ভুরুঙ্গামারি, মৌজাঃ মইদাম, জোতঃ ৪০, পরিমানঃ ৩২ শতক।

 

এছাড়া ভুরুঙ্গামারী বাজারে ছেলের নামে রয়েছে ইট, বালু ও রড সিমেন্টের ডিলারশিপ ব্যবসা। স্থাণীয়দের মতে এই ব্যবসায় ওসমান গনির বিনিয়োগের পরিমান ২৫/৩০ কোটি টাকা।

তিনি কুড়িগ্রামের চিলমারী, চররাজিবপুর, সুনামগঞ্জের দোয়ারাবাজার, নাটোরের গুরুদাসপুর, ঠাকুরগাও সদর, চট্টগ্রামের বাশখালী, নরসিংদী মনোহরদী, বগুড়া সদর, ঢাকার কেরানীগঞ্জ, গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া উপজেলা সাব রেজিষ্টার পদে দায়িত্ব পালন করেন।

সূত্র জানায়, চাকরির সুবাদে যখন যেখানে বদলি হয়েছেন সেখানেই সাব-রেজিস্ট্রার ওসমান গনি মন্ডল ঘুষের হাট বসিয়েছেন। জমির দলিল মুল্য কম দেখিয়ে রেজিষ্ট্রিশন দিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। দলিল লেখক সাহাবুদ্দিন মিয়া জানান, ১২ কোটি টাকা মুল্যের একটি বায়নাপত্র দলিল রেজিষ্ট্রিশন করার পরে ঐ দলিলটি আবার সাব কবলা দলিল রেজিষ্ট্রি দেয়ার সময় দলিল মূল্য হয়ে যায় ১ কোটি টাকা। ১১ কোটি টাকাই কম দেখানো হয়। এতে সরকারের অন্তত কোটি টাকার রাজস্ব ফাকি দেয়া হয়। আর একাজে সাব রেজিষ্টারকে ঘুষ দিয়ে হয় কমপক্ষে ১৫ লাখ টাকা। সাব রেজিষ্টার ওসমান গনি মন্ডলের কর্মস্থল গুলোতে সরেজমিনে গিয়ে দলিলের রেকর্ড বইগুলো নিয়ে তদন্ত করলেই এই চিত্রে সত্যতা পাওয়া যাবে।

এব্যাপারে জানতে সাব-রেজিষ্টার ওসমান গনি মন্ডলের মোবাইল একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

 

  • শেয়ার করুন