১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:২১

শিরোনাম
ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক বন্দরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন জুলাই শহীদ দিবসে কালিগঞ্জে দোয়া ও আলোচনা, চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন দুই কোটি টাকা চাঁদা দাবির পর ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট, চট্টগ্রামে ৮ কুখ্যাত গ্রেপ্তার বন্দরে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই শহীদ ও জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের কর্মসূচি চূড়ান্ত করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU) জাতীয় পর্যায়ে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’ অর্জন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে খোলা চিঠি, মাওলানা মোঃ আবু ইউসুফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬

  • শেয়ার করুন

সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ

বিশেষ প্রতিনিধি ঃ

গতকাল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা ও শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত ও নিন্দনীয় হামলার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ মতপ্রকাশ ও কর্মসূচির ওপর এ ধরনের দমন-পীড়ন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার—বিশেষ করে শান্তিপূর্ণ সমাবেশ, মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকার—রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। অথচ আমরা দেখেছি, নিরস্ত্র ও শান্তিপূর্ণ নেতাকর্মীদের ওপর অতর্কিত লাঠিচার্জ, টিয়ারশেল ও বলপ্রয়োগ করা হয়েছে, যা স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই ধরনের আচরণ শুধু একটি রাজনৈতিক মঞ্চ বা সংগঠনের ওপর আঘাত নয়; এটি রাষ্ট্রের গণতান্ত্রিক চেতনা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।

মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার নেতৃত্বে দেশ একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে। সেই প্রত্যাশার আলোকে আমরা মনে করি—

১. এই ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত অবিলম্বে গঠন করতে হবে।

২. হামলার জন্য দায়ী পুলিশ সদস্য ও নির্দেশদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. ভবিষ্যতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বলপ্রয়োগ বন্ধে সুস্পষ্ট নির্দেশনা জারি করতে হবে।

৪. আহত নেতাকর্মীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

রাষ্ট্র যদি নাগরিকের কণ্ঠ রোধ করতে চায়, তবে তা কখনো স্থিতিশীলতা আনে না—বরং সংকটকে আরও গভীর করে। ইতিহাস সাক্ষ্য দেয়, দমন-পীড়নের পথ কখনো টেকসই সমাধান নয়। গণতন্ত্রের সৌন্দর্য ভিন্নমতের সহাবস্থানে, লাঠির আঘাতে নয়।

রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফসহ  অন্যান্য সদস্যর বিশ্বাস করে—আপনি একজন বিবেকবান রাষ্ট্রনায়ক হিসেবে এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং দেশবাসীর আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

  • শেয়ার করুন