২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:৩৫

শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন। আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ: মোয়াজ্জেম হোসেন আলাল নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার

গুলশানের কার্যালয়ে খোলা হয়েছে শোকবই, আসছেন কূটনীতিকেরা

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা ঃ

বেলা ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের কার্যালয়ে এসে শোকবইয়ে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা স্বাক্ষর করছেন।

আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এই শোকবই খোলা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, বেলা ৩টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন।

এরপরে আসেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তিনিও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। শোকবইয়ে স্বাক্ষর করেন।

বেলা ৩টা ১৫ মিনিটের দিকে তারেক রহমান গুলশানের কার্যালয় থেকে বেরিয়ে যান। এরপর শোকবইয়ে স্বাক্ষর করতে আসেন সুইডেন, নেদারল্যান্ডস ও ইরান দূতাবাসের প্রতিনিধিরা।

বেলা ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের এই কার্যালয়ে এসে শোকবইয়ে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে ছবি: বিএনপির ফেসবুক পেজ

 

  • শেয়ার করুন