২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:১১

শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন। আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ: মোয়াজ্জেম হোসেন আলাল নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার

মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির শোক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা ঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস।

আজ ৩০ ডিসেম্বর এক যৌথ শোক বার্তায় বিসিআরএস র চেয়ারম্যান জাকির হোসেন এবং নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আলোকবর্তিকা। দেশে আইনের শাসন কায়েম, মানবাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক সংগ্রামে তার অবদান চিরস্মরণীয়। গণমানুষের অধিকার আদায়ে এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ এক নিখাদ জাতীয়তাবাদী, মহান দেশপ্রেমিক ও সর্বজনশ্রদ্ধেয় অভিভাবককে হারালো, যা অপূরণীয় ক্ষতি।”

বিসিআরএস’র নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অগণিত রাজনৈতিক অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। তাঁরা পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন- আমিন।

  • শেয়ার করুন