প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫

ঝালকাঠি জেলা প্রতিনিধি ঃ
রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ এবং সেক্রেটারী মাওলানা মোঃ জসিম উদ্দিন বলেন—
জাতির বরেণ্য রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেশের গণতন্ত্র, রাষ্ট্রচিন্তা ও জনকল্যাণে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বিবৃতিতে তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য যে ত্যাগ ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা দীর্ঘদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তাঁর ইন্তেকালে দেশ একটি অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিককে হারালো।
রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম মরহুমার রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন—এই দোয়া করা হয় বিবৃতিতে।