২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:১২

শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন। আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ: মোয়াজ্জেম হোসেন আলাল নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার

ইউপি সদস্য সবুরের ইন্তেকালে রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের শোক প্রকাশ

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫

  • শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি

ভোরের অঙ্গীকার রাজাপুর উপজেলা প্রতিনিধি, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং  সাবেক ইউপি সদস্য  মেহেদী হাসান সবুর সড়ক দুর্ঘটনা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বিকেলে রাজাপুর ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের ক্লাব নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

তার এই আকর্ষিক  মৃত্যুতে রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ সাধারন সম্পাদক মাওলানা মোঃ জসিম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মহান রাব্বে কারিম মেহেদী হাসান সবুর ভাইকে  জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমিন।

 

  • শেয়ার করুন