২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৪০

শিরোনাম
ভারতীয় দুই নাগরিক গ্রেফতার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বাধার তীব্র প্রতিবাদ এনসিপির রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল বাগেরহাটের সাবেক এমপি মিলনকে গ্রেপ্তার দেখানো হলো বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনার মামলায় ১৫ আসামি রিমান্ডে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ‘সিন্ডেকেটের’ আশঙ্কা জামায়াত ও এনসিপির

নির্বাচনে সহায়তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫

  • শেয়ার করুন

কূটনৈতিক প্রতিবেদক ঃ

নির্বাচনে বাংলাদেশকে সহায়তার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফিং করেছে জাতিসংঘের ঢাকা কার্যালয়।

আসন্ন নির্বাচনে বাংলাদেশকে সহায়তার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফিং করেছে জাতিসংঘের ঢাকা কার্যালয়। বৃহস্পতিবার ঢাকার জাতিসংঘ কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কী ধরনের কারিগরি সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে একটা সারসংক্ষেপ উপস্থাপন করা হয় এই ব্রিফিংয়ে। পরে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে এটি শেষ হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, ব্যালট প্রকল্পের মাধ্যমে জাতিসংঘ নির্বাচন কমিশনকে তাদের কার্যকরী সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটার ও নাগরিক শিক্ষা কার্যক্রমে সহায়তা, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি ও তথ্যের সঠিকতা নিশ্চিত করতে সহযোগিতা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের মে মাসে শুরু হওয়া ব্যালট প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে নিবন্ধিত ১২ কোটি ভোটারের পাশাপাশি আরও প্রায় ৮০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৩৮ লাখ পুরুষ আর ৪০ লাখের বেশি নারী ভোটার রয়েছেন।

  • শেয়ার করুন