২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৪২

শিরোনাম
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ অপরাধ বদলীজনিত বিদায় সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত! জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬০ ব্যক্তি গ্রেপ্তার, ১২ হাজারের বেশি ইয়াবা বড়ি উদ্ধার: ডিএমপি গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয় সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলার কর্মরত (পিবিআই) পরিদর্শক রূপকুমার বিদায় সংবর্ধনা মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

নিষিদ্ধ ঘোষিত মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের সহসভাপতি সামাদ উদ্দিন বিজয়কে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় লালবাগ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বিজয় সম্প্রতি আগারগাঁও ও ডেমরা এলাকায় কার্যক্রম-নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারির পর চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তারকৃত সামাদ উদ্দিন বিজয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

 

  • শেয়ার করুন