২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৫৪

শিরোনাম
নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

আগামীকাল ঢাকায় মাথাল শোভাযাত্রা করবে গণসংহতি আন্দোলন

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

রাজনৈতিক দল হিসেবে এক দশক পূর্তি উপলক্ষে আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকায় সমাবেশ ও মাথাল শোভাযাত্রা করবে গণসংহতি আন্দোলন। কাল বিকেলে ঢাকার শাহবাগ এলাকায় দলটির এ কর্মসূচি হবে। মাথাল গণসংহতি আন্দোলনের দলীয় প্রতীক।

আজ বৃহস্পতিবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা তিনটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দল হিসেবে এক দশক পূর্তি উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য মাথাল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। উপস্থিত থাকবেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীরা।

২০০২ সালের ২৯ আগস্ট বেশ কয়েকটি গণসংগঠনের ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ হিসেবে গণসংহতি আন্দোলনের যাত্রা শুরু হয়। ২০১৫ সালের ২৭ থেকে ২৯ নভেম্বর তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলন থেকে গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।

২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছিল গণসংহতি আন্দোলন। তবে তখন ইসি তাদের নিবন্ধন দেয়নি। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বরে উচ্চ আদালতের আদেশে ইসির নিবন্ধন পায় দলটি।

  • শেয়ার করুন