১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,ভোর ৫:১৬

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

সন্ধ্যার পর ল্যাবএইডের সামনে বাসে আগুন

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫

  • শেয়ার করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক ঃ

কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর সম্পূর্ণ লকডাউন কর্মসূচির দুদিন আগেই আতঙ্ক ছড়িয়েছে ঢাকায়। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হলেও দুর্বৃত্তদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল, নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে বাসটি শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে।

  • শেয়ার করুন