৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:৪৩

শিরোনাম
· আওয়ামী ফ্যাসিস্ট দোসর শামীম আহমেদ তারেক রহমানের দর্শন পেয়ে যায়! টঙ্গীর মাদক বস্তিতে পুলিশি অভিযানে হামলা, ৪ পুলিশসহ আহত ৫ বাঁশখালী ইকোপার্কের ছিনতাই ঘটনায় অন্যতম আসামি গ্রেপ্তার জামালপুরে মাপে কম দেওয়ায় পাম্প মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা একাত্তরের প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে: সংসদে তথ্যমন্ত্রী দুর্নীতির ৬ মামলায় কারাগারে মানসিক হাসপাতালের সাবেক পরিচালক বছিলা পশুর হাটের দরপত্র কেনার দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী টিটন খুন ভারী বৃষ্টিপাত কতদিন চলবে, জানাল আবহাওয়া অধিদপ্তর কৃষিবিদেরা কৃষকের আশীর্বাদ, আবার কৃষকেরাই জাতির জীবন

বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের ( এফইজেবি) নতুন কমিটি গঠিত হয়েছে।

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫

  • শেয়ার করুন

 

হিডেন নিউজঃ

বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতার পথিকৃৎ বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের ( এফইজেবি) নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের বিশেষ সাধারণ সভায় প্রবীণ সাংবাদিক ও ডেইলি নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদারকে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়। এতে কাজী রওনাক হোসেন ও বখতিয়ার রানা সহ সভাপতি, অরুণ কর্মকার কোষাধ্যক্ষ, সাহিদুল ইসলাম চৌধুরী ও সাখাওয়াত হোসেন বাদশা যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সদস্য নির্বাচিত হয়েছেন আইয়ুব ভুঁইয়া, কাদের গণি চৌধুরী, মুরসালিন নোমানী, মনজুরুল ইসলাম, রফিকুর রহমান, শামীমা চৌধুরী, শিরীন সুলতানা, বুলবুল আহমেদ, সালাউদ্দিন বাবলু ও আবু দারদা জোবায়ের।                 

  • শেয়ার করুন