১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:৪৫

শিরোনাম
গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি

চাকসুতে নির্বাচিতদের শপথের সময় জানা গেল

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের গেজেট প্রকাশের সম্ভাব্য সময় এই সপ্তাহের মঙ্গলবার এবং শপথ গ্রহণ হবে বৃহস্পতিবার। চাকসু নির্বাচন কমিশনের মেম্বার সেক্রেটারি অধ্যাপক ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

নিজস্ব প্রতিবেদক ঃ

রোববার (১৯ অক্টোবর) রাতে তিনি বলেন, গেজেট প্রকাশিত হওয়ার পর মোটামুটি নির্বাচন কমিশনের কাজ শেষ। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্ভবত বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করবে। পরবর্তীতে প্রতিটি হল তাদের প্রভোস্ট কর্তৃক হল সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ পরিচালনা করবে।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে চাকসুর ভিপি, জিএসসহ ২৬টি পদের ২৪টিতেই বিজয় অর্জন করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। চাকসুর ১৪টি হলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইব্রাহিম হোসেন রনি। জিএস পদে  ৮ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাঈদ বিন হাবিব। এজিএস পদে ৭ হাজার ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক।

  • শেয়ার করুন