১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:১৪

শিরোনাম
গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি

দুই ভাগ করা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫

  • শেয়ার করুন

 

বিশেষ প্রতিবেদক ঃ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) ভেঙে দুটি পৃথক অধিদপ্তর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যটি হবে কলেজ শিক্ষা অধিদপ্তর।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা সম্মতি দেওয়ার পর এখন পৃথক অধিদপ্তর করতে পৃথক জনবলকাঠামো (অর্গানোগ্রাম), কার্যতালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে দুটি পৃথক জনবলকাঠামো প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন যুগ্ম সচিবকে।

২০১০ সালে করা জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে ভাগ করে দুটি আলাদা অধিদপ্তর যথাক্রমে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং উচ্চশিক্ষা ও গবেষণা অধিদপ্তর করার কথা ছিল। সেটি হয়নি। তবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের আমলে সংস্কার প্রস্তাবেও মাউশিকে দুই ভাগ করার বিষয়টি এসেছে।

অবশ্য মাউশিকে আলাদা করা নিয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এবং মাধ্যমিকের শিক্ষকেরা পরস্পরবিরোধী অবস্থানে আছেন। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা চান, মাউশি আলাদা না হোক। আর মাধ্যমিকের শিক্ষকেরা চান, দ্রুত তাঁদের জন্য আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর করা হোক।

  • শেয়ার করুন