প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫

ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য, সমালোচনার মুখে সাংবাদিক আনিস আলমগীর
সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের সাম্প্রতিক বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, গণভবনকে “জুলাই স্মৃতি জাদুঘর” ঘোষণার পাশাপাশি ভবিষ্যতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকের ওপর হামলা হতে পারে।
বিভিন্ন মহল মনে করছে, আনিস আলমগীরের এ ধরনের মন্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি সৃষ্টিকারী। সমালোচকরা বলছেন, একজন পেশাদার সাংবাদিক হিসেবে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো কিংবা ব্যক্তিগত প্রতিষ্ঠান ও নোবেল বিজয়ীকে বিতর্কিত করার মতো মন্তব্য শোভনীয় নয়।
বিশ্লেষকরা আরও উল্লেখ করেছেন, সাংবাদিকরা গণমানুষের আস্থা রক্ষার দায়িত্বে কাজ করে থাকেন। সেখানে ভবিষ্যৎ হামলার আশঙ্কা প্রকাশের নামে গুজব ছড়ানো, গণমাধ্যমের নীতির সঙ্গে সাংঘর্ষিক।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আনিস আলমগীরের সমালোচনা করেছেন। করাটা স্বাভাবিক। আনিস আলমগীরের সম্মন্ধে আমার ব্যাখা করা সম্ভব নয়, তবে তিনি একজন সচেতন এবং জ্ঞানী বিচক্ষন বুদ্ধিমান সাংবাদিক হিসাবে ভাবতাম। বক্তব্যটি তার কিনা, তা খতিয়ে দেখা দরকার। দেশের এই ক্লান্তিলগ্নে এই মুহূর্তে এ ধরনের বক্তব্য সাংবাদিকতার মান ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করবে এটা সত্য।