২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৩৮

শিরোনাম
নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় বাজি আটক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫

  • শেয়ার করুন

 

জেলা প্রতিনিধিকুমিল্লা

কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশন বিজিবির বিশেষ টাস্কফোর্স অভিযানে ১ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বুধবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর মিডিয়া এনসিও মো. মুকুল মিয়া।

বিজিবি সূত্র জানায়, নিয়মিত চোরাচালানবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। কুমিল্লার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে ১০ বিজিবির অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স দল গঠন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালানো হয়। এসময় ৪ লাখ ৫৪ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ১ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দ করা এসব চোরাচালানি মালামাল প্রযোজ্য আইন অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

  • শেয়ার করুন