১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:১৩

শিরোনাম
গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি

ডেমরায় ছেলেকে জামিন করানোর আশ্বাসে মাকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক 

‎রাজধানীর ডেমরায় কারাবন্দি ছেলেকে জামিনে বের করার কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতার হওয়া যুবককে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

‎গ্রেফতার সাজ্জাদ (২৮) কুমিল্লা জেলার তিতাস থানার দক্ষিণ নারান্দিয়া গ্রামের শাহ জালালের ছেলে। ‎ভুক্তভোগী ওই নারীকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ভুক্তভোগী নারী অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। পরে রাতেই ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ভুক্তভোগী ওই নারী মাতুয়াইল মেডিকেল মা ও শিশু হাসপাতালের কর্মচারী। সাজ্জাদ সম্পর্কে তার বোনের শ্বশুরবাড়ির আত্মীয়। এদিকে ওই নারীর ছেলে একটি মামলায় কারাগারে থাকায় অভিযুক্ত সাজ্জাদ তাকে জেল থেকে ছাড়িয়ে আনার আশ্বাস দেন। এজন্য পাঁচ লাখ টাকাও দাবি করেন এবং প্রায়ই ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতেন।

ওসি জানান, একপর্যায়ে মেয়ে ও পুত্রবধূ বাসায় না থাকার সুবাদে রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে মুসলিম নগরের ভাড়া বাসায় এসে সাজ্জাদ এই নারীকে ধর্ষণ করেন। ‎তবে ধর্ষণের পর সাজ্জাদ বাসা থেকে চলে যাওয়ার সময় আলামত ঘরের এক কোণে ফেলে যান বলে জানান ওসি।

 

  • শেয়ার করুন