১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,ভোর ৫:৫৪

শিরোনাম
গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয় জজ মিয়ার নাটক পূর্বের আওয়ামী লীগের খোলস বদলে বিএনপি নেতা ; পূর্বাচল সাম্রাজ্যের অঘোষিত ডন গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা বন অধিদপ্তরে ‘জীনের বাদশা” আমীর হোসাইন চৌধুরী ও ১০ কুতুবের সিন্ডিকেট: দুর্নীতির জাল এবং পদোন্নতি বাণিজ্যের আদ্যোপান্ত ২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে:স্পিকার দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম; পরিচালক পদে ৭ কর্মকর্তার পদোন্নতি তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ শীর্ষ সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই ও মন্ত্রীর জবাব

স্কাউটিংয়ের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা,নেতৃত্ব ও মানবিকতা তৈরী হয় : এমপি আবুল কালাম

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

“কাবিং করবো, দেশ গড়বো” স্লোগানে নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ স্কাউটসের ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে চার দিনব্যাপী এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম, মানবিকতা ও মানুষের সেবা করার মানসিকতা তৈরি হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে স্কাউটিংয়ের কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান উপজেলা স্কাউটের সম্পাদক বদরুল আলম।

অন্যান্যের মধ্যে ক্রীড়া শিক্ষক পংকজ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আহমেদ এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুমা বেগম।

চার দিনব্যাপী এ কাব ক্যাম্পুরী আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেষ হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • শেয়ার করুন