১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৬:০১

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা বন অধিদপ্তরে ‘জীনের বাদশা” আমীর হোসাইন চৌধুরী ও ১০ কুতুবের সিন্ডিকেট: দুর্নীতির জাল এবং পদোন্নতি বাণিজ্যের আদ্যোপান্ত ২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে:স্পিকার দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম; পরিচালক পদে ৭ কর্মকর্তার পদোন্নতি তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ শীর্ষ সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই ও মন্ত্রীর জবাব ঢাকার বস্তির ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিবেদক : মানিকগঞ্জে যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানকে গ্রেফতার করেছে স্পেশাল র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৪ (সিপিসি-৩)। আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে গ্রেফতার হয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ পৌর ভবনের সামনে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হামজা খান মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া নগরভবন রোড এলাকার মৃত মালেক খানের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। একই দিন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা হয়। এ দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন হামজা খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সক্রিয় দেখা যাচ্ছিল। রোববার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে নিজ বাসায় অবস্থান করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআরবি সদস্যরা তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খানকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

  • শেয়ার করুন