প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে সাঁথিয়া অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবু তালেব মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষির কোনো বিকল্প নেই। অথচ সার, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের কৃষি খাত আজ হুমকির মুখে। সার ডিলারদের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। বক্তারা অবিলম্বে সার সংকট নিরসনে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় কৃষকদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, অর্থের বিনিময়ে সরকার ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের যোগসাজশে নতুন সার ডিলার নিয়োগে বাণিজ্য হয়েছে তাই নতুন সারের ডিলার বাতিল করতে হবে। এর ফলে সিন্ডিকেট তৈরি করে সারের কৃত্তিম সার সংকট সৃষ্টির সম্ভাবনা রয়েছে । কৃষকরা তাঁদের চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। কৃষকদের ন্যায্যমূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে।
তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অসাধু সার ডিলাররা যদি কৃষকদের চাহিদা অনুযায়ী নির্ধারিত মূল্যে সার সরবরাহ না করে অবৈধভাবে মজুত ও সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তাহলে কৃষকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সার ডিলারদের গুদাম ঘেরাও করা হবে। কৃষকদের সারের সমস্যা সমাধানে যা যা প্রয়োজন, তা করা হবে। সরকার এসব সমস্যা সমাধানে ব্যর্থ হলে জনগণ তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিতেও দ্বিধা করবে না।
সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাঁথিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক কৃষক