৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:৫৮

শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী প্রবাসীদের আলোচনা সভা সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ও তাঁর সিন্ডিকেটের দুর্নীতির চাঞ্চল্যকর চিত্র: বদলি বাণিজ্য থেকে সুফল প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট

সুন্নতি লেবাসের আড়ালে পরকীয়া ও প্রতারণা: ময়মনসিংহে নাবালিকা মেয়েকে নিয়ে উধাও ভুয়া ‘ফার্মেসি ডাক্তার’ আলামিন

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬

  • শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ সদর উপজেলার চর কালিবাড়ি এলাকায় সুন্নতি লেবাস এবং হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি ও কবিরাজি চিকিৎসার সাইনবোর্ড ঝুলিয়ে এক ভয়ংকর প্রতারণার জাল বিস্তার করেছেন এক ব্যক্তি, যিনি স্থানীয়ভাবে ‘ফার্মেসি ডাক্তার’ আলামিন নামে পরিচিত। কোনো ধরনের বৈধ ডিগ্রি বা চিকিৎসা আইডি ছাড়াই সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে একের পর এক ধ্বংস করে চলেছেন একেকটি পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে অপচিকিৎসা ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন আলামিন। এর আগেও নিজের এক বন্ধুর সংসার ভেঙে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন তিনি। পরবর্তীতে আরও দুই-তিনটি পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন নারীর সঙ্গে আর্থিক লেনদেনের পর তাদের ছেড়ে দেন। স্থায়ী বাড়ি নেত্রকোনায় হলেও বর্তমানে ময়মনসিংহ শহরের ভেতরে ৪ শতাংশ জমির ওপর একটি দোতলা বাড়ির মালিক তিনি।

সবশেষ ৫২ বছর বয়সে এসে এক অভিনব ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন এই প্রতারক। ময়মনসিংহের চর কালিবাড়ি ৩২ নম্বর ওয়ার্ডের পীরবাড়ি রোড (বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন) নিবাসী ফারুক আহমেদের স্ত্রী এবং নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে মারিয়ার বাবা- মায়ের সঙ্গে আর্থিক লেনদেন ও জমি লিখে দেওয়ার লোভ দেখিয়ে তাকে প্রলুব্ধ করেন আলামিন। একপর্যায়ে মায়ের সহযোগিতায় ও প্ররোচনায় সেই নাবালিকা স্কুলছাত্রী মেয়ে মারিয়াকে (যিনি শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়,) পড়ালেখা করেন। পুরাতন গুদারাঘাট স্কুল, ৩২ নং ওয়ার্ড, কোতোয়ালী থানা, ময়মনসিংহ । সামনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা  রয়েছে মারিয়ার। স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন)  তার  সাথে কথা বলার জন্য  কোন  যোগাযোগের  পথ না পাওয়ায় – তাঁর স্কুলের ছাত্রি কিনা জানা যায়নি।  তবে জনৈক  এলাবাসী  তার মুঠো ফেোনে  ঘটনার সততা স্বীকার করেন। এ ব্যপারে  প্রতারক  আল-আমিনের মুঠোফোনে  — কথা বললে  তিনি স্বীকার করেন ও বলেন যে তার নাবালিকা  স্ত্রী  মারিয়ার সাথে  যে বিবাহ হয়েছে তাহা মারিয়ার  বাবা ও মায়ের  ইচ্ছায়ই হয়েছে । এখানে তার কোন দোষ নাই । আর গ্রামের একাধীক ব্যাক্তি বলেছেন  এই আল- আমিন এর পুর্বেও ২/৩ টা  মেয়ের সাথে প্রতারনা করেছে ও টাকা দিয়ে দিয়ে  রক্ষা পেয়েছে।  বিষয়টি  প্রশাসনের নজরে নিয়ে  সঠিক বিচারের  দাবী জানান।

ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীর তোপের মুখে পড়ার ভয়ে ঘটনার ১৫ দিন পর কোনোমতে মুন্সী ডেকে ওই নাবালিকা মেয়ের সঙ্গে নামমাত্র বিয়ে সম্পন্ন করে এলাকায় ফিরে আসেন আলামিন। বর্তমানে এলাকার কিছু বখাটে যুবককে টাকা দিয়ে ম্যানেজ করে তাদের ছত্রছায়ায় পূর্বের মতো কোনো বৈধ কাগজপত্র বা সরকারি অনুমোদন ছাড়াই দিব্যি চালিয়ে যাচ্ছেন নিজের ফার্মেসি ব্যবসা এবং নাবালিকা মেয়েকে নিয়ে করছেন সংসার।

  • শেয়ার করুন