৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১০:০৩

শিরোনাম
জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশনের কর্মকর্তা আমির হোসেনের ২০০ কোটি টাকার উপরে অবৈধ সম্পদ, চান্দনাতেই শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে লাগেজ কাটা ও স্বর্ণ চোরাচালান পুলিশে বড় রদবদল, এসআরবির ডিজি ফারুক, শিল্প পুলিশের প্রধান ইসরাইল সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ আহত ২৬ জন

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬

  • শেয়ার করুন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের একাধিক গ্রামে শুক্রবার বিকালে একটি কুকুরের কামড়ে অন্তত ২৬ জন আহত হয়েছেন। এরপর গ্রামবাসীরা কুকুরটিকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।

প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শুক্রবার রাতেই কুকুরের মাথা কেটে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।

সুন্দরগঞ্জের বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ হিডেন নিউজকে  জানান, বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে হঠাৎ করে শুক্রবার দুপুর থেকে কুকুরটি যাকে সামনে পেয়েছে তার ওপরই হামলে পড়ে কামড় দিয়েছে। কাউকে আবার আঁচর দিয়ে ক্ষত করেছে। আহতদের মধ্যে একাধিক নারী এবং শিশুও রয়েছে। অনেকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন, আবার অনেকে স্থানীয়ভাবে পল্লী চিকিৎসকদের কাছেও চিকিৎসা নিয়েছেন।

কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী কুকুরটিকে মেরে গাছে ঝুলিয়ে রাখে। পরে খবর পেয়ে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কুকুরের মাথা কেটে পরীক্ষার জন্য পাঠিয়ে দেন।

গ্রামে বসবাসকারী সামিউল ইসলাম জানান, একটার পর একটা এরকম ঘটনা ঘটেই চলছে। কুকুর, শেয়াল ও এ্যানথ্রাক্স আতংক কাটতে না কাটতেই আবারও কুকুরের আক্রমণে এতো মানুষ আহত হলো। অনেকের ভ্যাকসিন কেনার মতো ক্ষমতা না থাকলেও ধারদেনা করে কুকুর কামড়ের পর ভ্যাকসিন দিয়েছেন।

 

 

  • শেয়ার করুন