প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬
মাহফুজ জাহিদ: নারায়ণগঞ্জ বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।শিশু শিক্ষার্থীদের স্কুলমুখী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রাইমারি শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানববন্ধন) দিলরুবা ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে এবং শিক্ষিকা রোকসানা সামিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার,স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভাগত সাহা,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন,শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন,সমাজসেবা অফিসার ফয়সাল কবির, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক প্রমুখ।এছাড়া সরকারি বিভিন্ন দফতর প্রধান ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এমন উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ যোগাবে।প্রান্তিক পর্যায়ের ঝড়ে যাওয়া শিশুরাও স্কুলমুখী হবে বলে প্রত্যাশা করেন তারা।
এসময় ৫ টি ইউনিয়নের সাড় তিনশ শিক্ষার্থীর মধ্যে আকর্ষণীয় খাতা-কলম ও জ্যামিতি বক্স সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক দিলরুবা ইসলাম বলেন,প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ তৈরি করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যার বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসন।মাঠপর্যায়ে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার বলেন,কোনো শিশু যেন শিক্ষার অধিকার বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে সাধ্যমত কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।প্রান্তিক শিশুদেরকে স্কুলমুখী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ যোগাতে আরও নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।