৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১১:৪৪

শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশনের কর্মকর্তা আমির হোসেনের ২০০ কোটি টাকার উপরে অবৈধ সম্পদ, চান্দনাতেই শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে লাগেজ কাটা ও স্বর্ণ চোরাচালান পুলিশে বড় রদবদল, এসআরবির ডিজি ফারুক, শিল্প পুলিশের প্রধান ইসরাইল সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের বিমানের দাম্মামগামী ফ্লাইট পরিচালনায় নতুন তারিখ নির্ধারণ ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত ? রাষ্ট্রের উন্নয়নে দক্ষ, সৎ ও নিরপেক্ষ জবাবদিহিমূলক আমলাতন্ত্র অপরিহার্য

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন হাতে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ঢাকা মহানগরী উত্তর জামায়াত এ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে দলটির কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন। নারীরা হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন নিয়ে মিছিল ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মানুষের আয় বাড়ার সঙ্গে বাজারদরের কোনো সামঞ্জস্য নেই। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বারবার বাড়লেও সেই অনুপাতে মানুষের আয় বাড়ছে না। ফলে সাধারণ মানুষ ক্রমেই চাপের মুখে পড়ছে।

বাজারে সিন্ডিকেটের প্রভাব বন্ধ করে ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সেলিম উদ্দিন বলেন, জনগণকে অস্তিত্বসংকট ও অনিরাপত্তার মধ্যে রেখে উন্নয়নের কথা বলা অর্থহীন।

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার বিভাজনের পথ তৈরি করছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তার মতে, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সব পক্ষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা সরকারের দায়িত্ব ছিল। কিন্তু সরকার সে পথে এগোচ্ছে না। এর পরিণতি সরকারকেই ভোগ করতে হবে।

চলমান শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলনের মধ্যে কারা ভাঙচুর ও নাশকতার চেষ্টা করছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইয়াসিন আরাফাত এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাড্ডা ইউলুপের সামনে গিয়ে শেষ হয়।

 

  • শেয়ার করুন