৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১১:৪০

শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশনের কর্মকর্তা আমির হোসেনের ২০০ কোটি টাকার উপরে অবৈধ সম্পদ, চান্দনাতেই শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে লাগেজ কাটা ও স্বর্ণ চোরাচালান পুলিশে বড় রদবদল, এসআরবির ডিজি ফারুক, শিল্প পুলিশের প্রধান ইসরাইল সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের বিমানের দাম্মামগামী ফ্লাইট পরিচালনায় নতুন তারিখ নির্ধারণ ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত ? রাষ্ট্রের উন্নয়নে দক্ষ, সৎ ও নিরপেক্ষ জবাবদিহিমূলক আমলাতন্ত্র অপরিহার্য

তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬

  • শেয়ার করুন

আন্তর্জাতিক ডেক্স :

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আফিয়নকারাহিসার প্রদেশের তিনটি গ্রামে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। হামলাকারীকে ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে প্রদেশটির গ্রামীণ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী আঙ্কারা ও উপকূলীয় শহর ইজমিরের মাঝামাঝি অবস্থিত।

প্রাদেশিক গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সশস্ত্র হামলায় আটজন প্রাণ হারিয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, ইউকারিতানদির গ্রামে সড়কের ওপর গুলিবিদ্ধ অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ছাড়া ওই গ্রামের প্রায় আধা ঘণ্টার পথ দূরে কিয়ির গ্রামে আরও তিনজনের মরদেহ পাওয়া যায়। একইভাবে আরও আধা ঘণ্টা দূরের আয়াজিনি গ্রামে উদ্ধার করা হয় আরও তিনজনের মরদেহ।

হামলায় আহত গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি কোন গ্রামে হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, হামলার পর লাল রঙের একটি গাড়িতে করে এক সন্দেহভাজনকে পালিয়ে যেতে দেখা গেছে। পুলিশ ওই গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে অভিযান চালাচ্ছে।

তবে হামলার কারণ, নিহত ব্যক্তিদের পরিচয় কিংবা সন্দেহভাজন হামলাকারীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

 

  • শেয়ার করুন