প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে গ্রাম্য আদালত সক্রিয়করণের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০:০০ টায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামান মিয়ার সভাপতিত্বে ও গ্রাম্য আদালতের সমন্বয়ক সীমা আক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ, কচি মেম্বার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মতবিনিময় সভায় গ্রাম্য আদালতের নানা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং ছোটখাটো বিষয় স্থানীয় ভাবে নিস্পত্তির পরামর্শ দেওয়া হয়।গ্রাম আদালতের সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানান বক্তারা।