২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:৩০

শিরোনাম
সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’,সতর্কতা জারি জাবির ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি, থাকছে না বিভাগীয় কেন্দ্র বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করতে হবে: রাষ্ট্রপতি হাত ধোয়া ও স্বাস্থ্যবিধিতেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই বন্দরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা :

সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল

ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জহিরুল হক রানা ও সম্পাদক নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন বারী। শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সহসভাপতি পদে আবদুস সেলিম, যুগ্ম সম্পাদক পদে মো. মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ পদে এসএম জাহাঙ্গীর এবং অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক পদে মো. আলী হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন খন্দকার হাসনাত করিম, মো. এমরান হোসেন, লিপিকা সরকার, গোলাম শাহানী, মুহ. আরিফ-উদ-দৌলা ও মাহমুদুল হক জাহাঙ্গীর।

সভাপতি পদে জহিরুল হক রানা ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সম্পাদক পদে  জামাল উদ্দিন বারী ১২৯ ভোট পেয়েছেন, আর যুগ্ম সম্পাদক পদে মোস্তফা কামাল ১০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল বাসেদ পেয়েছেন ৬১ ভোট।

 

  • শেয়ার করুন