প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬
নারায়নগঞ্জ প্রতিবেদক : জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা,পুলিশ সুপার,ডা. মাহবুবা আখতার তাবীয়া
মেডিক্যাল অফিসার ( ক্লিনিক)
মা ও শিশু কল্যাণ কেন্দ্র,
মোহা: মোজাম্মেল করিম
উপপরিচালক, পরিবার পরিকল্পনা,প্রদীপ কুমার বিশ্বাস অধ্যক্ষ,কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ।
সভাপতিত্ব করেন অত্র স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ।
সজীব দত্তের উপস্থাপনায় শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার কথা বলেন।এবং সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করার কথা বলেন।