প্রকাশিত: জুলাই ২০, ২০২৬
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে অভিযান চালিয়ে অনলাইন জুয়া (ক্যাসিনো) পরিচালনার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারিতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় স্বজনরা পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, রাজ্জাকের ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো অ্যাপের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
শুধু গাইবান্ধা শহরের কুখ্যাত ক্যাসিনো সম্রাট আরিফুল ও তার সহ যোগীরা পুলিশের ধরা ছোঁয়ার বাহির রয়েছে।