২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৩৫

শিরোনাম
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ অপরাধ বদলীজনিত বিদায় সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত! জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬০ ব্যক্তি গ্রেপ্তার, ১২ হাজারের বেশি ইয়াবা বড়ি উদ্ধার: ডিএমপি গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয় সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলার কর্মরত (পিবিআই) পরিদর্শক রূপকুমার বিদায় সংবর্ধনা মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ

প্রকাশিত: জুন ১১, ২০২৬

  • শেয়ার করুন

মোজাম্মেল হক, বীরগঞ্জ প্রতিনিধি:

সবুজে ঘেরা একটি নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে  বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখা।

গাছ লাগাই, পরিবেশ বাঁচাই স্লোগানকে সামনে রেখে বুধবার (৩ জুন) সকালে বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক পরিবারের হাতে কাঁঠাল  আমড়া গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার। তিনি বলেন, “বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি মানুষের অন্তত একটি করে গাছ লাগানো উচিত।”

চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এসব গাছ বড় হলে যেমন পরিবারের অর্থনৈতিক উপকার হবে, তেমনি পরিবেশও হবে আরও সবুজ ও নিরাপদ। এমন উদ্যোগকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও সমাজসেবক সোহেল আহমেদ, সভাপতি তানভীর ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হাসান, সহ-সভাপতি সাবির হোসেন, প্রদীপ রায় জিতু ও মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদস্য রিপন ইসলাম, রবি আকবর, জামিউল ফেরদৌসী, তামিম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করাও জরুরি। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু একটি চারা নয়; এটি আগামী দিনের নির্মল বাতাস, ছায়া, খাদ্য ও নিরাপদ পরিবেশের প্রতিশ্রুতি। সেই বার্তা ছড়িয়ে দিতেই বীরগঞ্জে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

  • শেয়ার করুন