৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:০১

শিরোনাম

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ।

প্রকাশিত: মে ৩১, ২০২৬

  • শেয়ার করুন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীতে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে পর্যটক নিখোঁজ, উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। নিখোঁজ কিশোরের নাম  তামিম আহমদ (১৬) ।

 

আজ শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ তামিম আহমদ জেলার ধর্মপাশা উপজেলার গলোয় গ্রামের বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ২৫-৩০ জনের একটি দল নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসে। আজ দুপুরে ফেরার পথে পাটলাই নদীতে চলন্ত অবস্থায় তামিম হঠাৎ পানিতে পড়ে তলিয়ে যায়।

​খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি।

  • শেয়ার করুন