৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:২১

শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসন ভবন গ্রিন সিটিতে কেনাকাটায় দুর্নীতির বিষয়টি আবার নতুন করে আলোচনায় ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র মৃত্যুশয্যায়, থানায় মামলা নিজের প্রথম মাসের বেতন বেদে শিক্ষার্থীদের দিলেন হাসনাত কোচিং সেন্টারে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার প্রধান আসামি ভালোবাসার বিচ্ছেদ মানতে নারাজ প্রেমিক যুগল, ভিডিও ভাইরাল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ২৮২ নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা পরিবারের জমির ধান কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজধানীতে ফোম কারখানায় আগুন

প্রকাশিত: মে ৮, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক  ঃ     রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কারখানার ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কারখানাটিতে ফোম ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

  • শেয়ার করুন