৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:১৭

শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসন ভবন গ্রিন সিটিতে কেনাকাটায় দুর্নীতির বিষয়টি আবার নতুন করে আলোচনায় ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র মৃত্যুশয্যায়, থানায় মামলা নিজের প্রথম মাসের বেতন বেদে শিক্ষার্থীদের দিলেন হাসনাত কোচিং সেন্টারে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার প্রধান আসামি ভালোবাসার বিচ্ছেদ মানতে নারাজ প্রেমিক যুগল, ভিডিও ভাইরাল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ২৮২ নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা পরিবারের জমির ধান কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ

প্রকাশিত: মে ৮, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিবেদক ঃ

 

নারায়ণগঞ্জ বন্দরে গভীর রাতে চালককে কুপিয়ে অটো গাড়ি নিয়ে গেছে ছিনতাইকারীরা।গুরুতর আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অটো গাড়ির মালিক।

বৃহস্পতিবার (৭মে)দিবাগত রাত ১২:৩০ টার দিকে উপজেলার দাশেরগাও এলাকায় মদনপুর -মদনগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

 

অভিযোগ সুত্রে জানা গেছে, ভুক্তভোগী চালক স্বপন (৪০) নাসিক ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়ার মৃত: আব্দুল হক ভান্ডারীর ছেলে।তিনি প্রায় দেড় বছর ধরে দাশেরগাও এলাকার সবুজ মিয়ার গ্যারেজের অটো গাড়ি চালিয়ে আসছেন।প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাতে মদনপুর থেকে অটো চালিয়ে নবীগঞ্জ স্ট্যান্ডে আসার পথে দাশেরগাও এলাকায় মৃত: মনিরের খানকার সামনে পৌঁছলে পিছন থেকে ২টি সিএনজি এসে সামনে দিয়ে বেড়িকেড দেয় এবং ৫/৬ জন অজ্ঞাত ছিনতাইকারী  চালক স্বপনকে টেনে হিচড়ে নামায়।একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাতে ও শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।এসময় চালকের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা অটো গাড়িটি চালিয়ে পালিয়ে যায়। পরে স্বপনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।এ ঘটনায় গাড়ির মালিক সবুজ মিয়া বাদী হয়ে শুক্রবার দুপুরে অজ্ঞাত ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অটো গাড়ির মুল্য দেড় লাখ টাকা বলে বাদী জানান।

 

থানার ডিউটি অফিসার এএসআই আশ্রাফুল ইসলাম বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি।দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • শেয়ার করুন