৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৮:২৩

শিরোনাম
· আওয়ামী ফ্যাসিস্ট দোসর শামীম আহমেদ তারেক রহমানের দর্শন পেয়ে যায়! টঙ্গীর মাদক বস্তিতে পুলিশি অভিযানে হামলা, ৪ পুলিশসহ আহত ৫ বাঁশখালী ইকোপার্কের ছিনতাই ঘটনায় অন্যতম আসামি গ্রেপ্তার জামালপুরে মাপে কম দেওয়ায় পাম্প মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা একাত্তরের প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে: সংসদে তথ্যমন্ত্রী দুর্নীতির ৬ মামলায় কারাগারে মানসিক হাসপাতালের সাবেক পরিচালক বছিলা পশুর হাটের দরপত্র কেনার দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী টিটন খুন ভারী বৃষ্টিপাত কতদিন চলবে, জানাল আবহাওয়া অধিদপ্তর কৃষিবিদেরা কৃষকের আশীর্বাদ, আবার কৃষকেরাই জাতির জীবন

বাঁশখালী ইকোপার্কের ছিনতাই ঘটনায় অন্যতম আসামি গ্রেপ্তার

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

বাঁশখালী ইকোপার্ক এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে দক্ষিণ জলদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিন দক্ষিণ জলদি ৯ নং ওয়ার্ডের মৃত জাকের হোসেনের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বাঁশখালী ইকোপার্ক এলাকার বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন জসিম উদ্দিন। তার বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে তাকে আটক করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • শেয়ার করুন