৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৮:২৪

শিরোনাম
· আওয়ামী ফ্যাসিস্ট দোসর শামীম আহমেদ তারেক রহমানের দর্শন পেয়ে যায়! টঙ্গীর মাদক বস্তিতে পুলিশি অভিযানে হামলা, ৪ পুলিশসহ আহত ৫ বাঁশখালী ইকোপার্কের ছিনতাই ঘটনায় অন্যতম আসামি গ্রেপ্তার জামালপুরে মাপে কম দেওয়ায় পাম্প মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা একাত্তরের প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে: সংসদে তথ্যমন্ত্রী দুর্নীতির ৬ মামলায় কারাগারে মানসিক হাসপাতালের সাবেক পরিচালক বছিলা পশুর হাটের দরপত্র কেনার দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী টিটন খুন ভারী বৃষ্টিপাত কতদিন চলবে, জানাল আবহাওয়া অধিদপ্তর কৃষিবিদেরা কৃষকের আশীর্বাদ, আবার কৃষকেরাই জাতির জীবন

জামালপুরে মাপে কম দেওয়ায় পাম্প মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি   ঃ

জামালপুরে মাপে কম দেওয়ার অপরাধে মেসার্স খাজা পেট্রোলিয়ামকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পৌর শহরের পিটিআই মোড় এলাকায় মেসার্স খাজা পেট্রোলিয়ামে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এ আদেশ দেয়।

জানা গেছে, খাজা পেট্রোলিয়াম গ্রাহককে মাপে জ্বালানি তেল কম দিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেলে ওই পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাম্পের পেট্রোল ও ডিজেল পরিমাপক যন্ত্র থেকে পরিমাপন পাত্রে জ্বালানি তেল মাপা হয়। সে সময় পেট্রোলে প্রতি ৫ লিটারে ৫৬০ মিলিলিটার ও ডিজেলে প্রতি ৫ লিটারে ১৭০ মিলিলিটার জ্বালানি তেল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে পেট্রোল কম দেওয়ার দায়ে ৫০ হাজার ও ডিজেল কম দেওয়ার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, তেল পরিমাপক যন্ত্রে কারসাজির মাধ্যমে ভোক্তাকে কম দেওয়ার অপরাধে ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত রয়েছে।

 

  • শেয়ার করুন