১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:০৪

শিরোনাম
গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি

পেশায় আইনজীবী নিলোফার চৌধুরী আয় দেখালেন ব্যবসায়

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

 নিলোফার চৌধুরী     

সংরক্ষিত নারী আসনে জামালপুর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নেত্রী নিলোফার চৌধুরী (মনি)। এর আগে তিনি নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৩৭ থেকে সংসদ সদস্য ছিলেন।

নিলোফার চৌধুরী মনি হলফনামায় পেশা হিসেবে আইনজীবী উল্লেখ করলেও তাঁর আয়ের উৎস হিসেবে কেবল ব্যবসা থেকে বছরে ৫ লাখ ১০ হাজার টাকা দেখিয়েছেন। আইনজীবী পেশা থেকে তিনি বছরে কত টাকা আয় করেন, তা উল্লেখ করা হয়নি। নির্বাচন কমিশনে দাখিল করা তাঁর হলফনামা যাচাই করে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামা অনুযায়ী, নিলোফার চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএম ডিগ্রিধারী। তাঁর স্বামী পেশায় ব্যবসায়ী। এর আগে ২০০৮ সালেও তিনি সংরক্ষিত আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ছিলেন।

অস্থাবর সম্পদ হিসেবে হলফনামায় উল্লেখ করেছেন, তাঁর ব্যাংকে জমা রয়েছে ২৪ লাখ ১ হাজার ৪৫১ টাকা এবং শেয়ার ও বন্ডে বিনিয়োগ রয়েছে ৫০ হাজার টাকা। অস্থাবর সম্পদ হিসেবে সোনা ও অন্যান্য ধাতুর মূল্য দেখানো হয়েছে ৪৮ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ২৫ লাখ ৪৮ হাজার ৪৫১ টাকা উল্লেখ করা হয়েছে, যার বর্তমান মূল্যও একই দেখানো হয়েছে। এ ছাড়া ৭ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের অকৃষি জমির তথ্য দেওয়া হয়েছে, যার অর্জনকালীন ও বর্তমান মূল্য সমান উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ ২০২৫ সালের আয়কর রিটার্নে তাঁর বার্ষিক আয় ৫ লাখ ১০ হাজার টাকা দেখানো হয়েছে। একই সঙ্গে মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৪৪ লাখ ৩ হাজার ৫৭ টাকা।

 

  • শেয়ার করুন