২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:২৮

ধর্ষণ ও চুল কেটে নির্যাতনের মামলায় অভিযুক্ত বাবুল গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জ বন্দর এলাকায়  এক গৃহকর্মীকে জোরপুর্বক  বাড়ীওয়ালা ধর্ষণ ও চুল কেটে দিয়েছে বলে অভিযোগ ওঠেছে।  এ ব্যপারে ধর্ষণের ও চুল কাটার বিচার চাহিয়া বাড়ীর মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। পুলিশ ধর্ষণকারী  বাড়িওয়ালাকে  গ্রেফতার করলেও তার স্ত্রী পলাতক রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বাবুল মিয়া (৪৭) ফুলহর এলাকার মৃত: মোজ্জাফফর আলীর ছেলে।

ভুক্তভোগী ৩০ বছর বয়সী নারীর অভিযোগ, তার স্বামী মোশাররফ হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী।তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পাচকিপ্টা গ্রাম।প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়েছে।বর্তমানে মদনপুর ফুলহর এলাকায় মো.বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি পাশের কয়েক বাসায় বুয়া’র কাজ করেন।কিছুদিন যাবত বাড়িওয়ালার বাসায় গৃহকর্মীর কাজ করেন।গত শুক্রবার সকালে বাড়িওয়ালা বাবুল মিয়া ফোন করে তাড়াতাড়ি কাজে যেতে বলেন।কিন্তু বাসায় গিয়ে দেখেন বাবুল মিয়া একা আছেন। আর কেউ বাসায় নেই।তখন ভুক্তভোগী রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকেন। একপর্যায়ে বাবুল মিয়া তাকে ডেকে রুমের ভেতর নিয়ে যায় এবং জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।এ ঘটনা কাউকে জানালে তাকে জীবনে মেরে ফেলার ভয় দেখায় বাবুল।পরবর্তীতে এ ঘটনা ধর্ষক বাবুলের স্ত্রী রোজিনা কে জানিয়ে বিচার দাবী করেন নির্যাতনের শিকার ওই নারী।কিন্তু উল্টো তাকে নানা রকম হুমকি ধামকি দিয়ে রোজিনা ও তার স্বামী মিলে ভুক্তভোগী নারীর মাথার চুল কেটে দেয়।এমনকি এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তার স্বামীকে বড় ধরনের ক্ষতি করার ভয় দেখায় বাবুল ও তার স্ত্রী রোজিনা।পরবর্তীতে আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে  তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন।সন্ধ্যার পরেই অভিযান চালিয়ে ধর্ষক বাবুল কে গ্রেফতার করে পুলিশ।

 

এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় বাদী মামলা করার পরপরই মুল আসামী বাবুলকে গ্রেফতার করা হয়েছে।বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

  • শেয়ার করুন