১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৩৭

শিরোনাম
শিশুকে দেয়ালে ছুড়ে মেরে হত্যা করলেন বাবা শহীদ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের পদস্থ কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা করা হচ্ছে: আইএসপিআর ৫ বছরের রাতুলের কাঁধে সংসারের ভার: পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল বাংলাদেশ সরকার সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু রেলওয়ের পশ্চিমাঞ্চলের লালমনিরহাট ডিভিশনে দুই কর্মকর্তার রদবদল ও বদলি বিলের আলোচনায় বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন হাসনাত চট্টগ্রামের বহির্নোঙরে জ্বালানি ও ভোজ্যতেল মজুত ঠেকাতে যৌথ অভিযান

পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা ঃ

রাজধানীর পল্টন এলাকায় একটি অনলাইন পত্রিকার অফিসে ঢুকে সাংবাদিককে জিম্মি করে চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৬ ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, “সারা বিশ্ব ডটকম” অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মোজাম্মেল হোসেন চৌধুরী (৪৮) পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। তিনি জানান, বুধবার (৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউর ৩য় তলায় অবস্থিত তার অফিসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাতনামা ৬ ব্যক্তি তার অফিসে অনধিকার প্রবেশ করে তাকে জিম্মি করে এবং অফিসের কার্যক্রম চালাতে হলে ৪ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি জানায়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়, যাতে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে না পারেন।

একপর্যায়ে অভিযুক্তদের একজন তার কাছ থেকে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম কার্ড নিয়ে পিন নম্বর জানতে বাধ্য করে। পরে একজন নিচে গিয়ে এটিএম বুথ থেকে ২৫ হাজার টাকা উত্তোলন করে নিয়ে আসে। এ সময় ভুক্তভোগী সংসারের খরচের কথা বলে অনুরোধ করলে তাকে ৫ হাজার টাকা ফেরত দিয়ে বাকি ২০ হাজার টাকা নিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় অন্য অভিযুক্তরা তাকে অফিসে আটকে রাখে। টাকা নেওয়ার পর তারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

পরে অফিসের সহকর্মী ও স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি পল্টন মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে পল্টন মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • শেয়ার করুন