১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৩৫

শিরোনাম
শিশুকে দেয়ালে ছুড়ে মেরে হত্যা করলেন বাবা শহীদ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের পদস্থ কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা করা হচ্ছে: আইএসপিআর ৫ বছরের রাতুলের কাঁধে সংসারের ভার: পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল বাংলাদেশ সরকার সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু রেলওয়ের পশ্চিমাঞ্চলের লালমনিরহাট ডিভিশনে দুই কর্মকর্তার রদবদল ও বদলি বিলের আলোচনায় বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন হাসনাত চট্টগ্রামের বহির্নোঙরে জ্বালানি ও ভোজ্যতেল মজুত ঠেকাতে যৌথ অভিযান

নারায়ণগঞ্জে দুই থানার ওসি ক্লোজড

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে  প্রত্যাহার করে নেওয়া হয়েছে।তাদেরকে ইতিমধ্যে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর স্বাক্ষরিত আদেশে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

 

সদর মডেল থানায় মোহাম্মদ আব্দুল হালিম ও সিদ্ধিরগঞ্জ থানায় মুহাম্মদ আব্দুল বারিক অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যাহারের পর তারা পুলিশ লাইনসে সংযুক্ত হয়েছে।

 

উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল  মেহেদী বলেন, নির্দিষ্ট কী কারণে তাদের থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে তা নিশ্চিত করা যায়নি।

  • শেয়ার করুন