প্রকাশিত: মার্চ ৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক ঃ

দৈনিক মুক্তখবর এর বিশেষ প্রতিনিধি আমিনুল ইসলাম
আমিনুল ইসলাম ( সাংবাদিক ) এর কাছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর যুগ্ম কমিশনার কামরুল ইসলাম এর বিরুদ্ধে দুর্নীতির কিছু তথ্য আসে। সাংবাদিকদের নীতিমালা অনুসারে তথ্যের মতামতের জন্য তার কার্যালয়ে আমিনুল গেলে তাকে যুগ্ম কমিশনার কক্ষে আটক করে তার সাথে খারাপ আচরনসহ শারীরিক নির্যাতন করে। বিষয়টি উল্লেখ করে রমনা থানায় ও প্রশাসনিক একাধীক কার্যালয়ে এবং সাংবাদিকদের সংগঠনের সভাপতি/সাধারন সম্পাদক বরাবরে অভিযোগ দাখিল করেছে।
সুত্রমতে গত ২ মার্চ ৩৪২/১, সেগুনবাগিচা, কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর কর্মকর্তা যুগ্ম কমিশনার কামরুল ইসলাম এর একাধীক দুর্নীতির বিষয়ে মতামত নিতে দৈনিক মুক্তখবর এর বিশেষ প্রতিনিধি আমিনুল ইসলাম জান। যুগ্ম কমিশনার আমিনুল ইসলামের সাথে কথা বলতে থাকেন হঠাৎ তার লালিত সন্ত্রাসীরা কক্ষে তালাবদ্ধ করে দেয়। বিষয়টি বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা খারাপ আচরনসহ শারীরিক নির্যাতন করে বলে জানা গেছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজ জেসি কামরুলের আইনানুগ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য একাধীক সাংবাদিক সংগঠন জোর দাবী জানান। এই বিষয়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।