৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:১৮

শিরোনাম
সাব-রেজিস্ট্রার ওসমান গনি মন্ডল ভুয়া সনদে চাকরি নিয়ে ঘুষ ও দুর্নীতি করে গড়েছেন গাড়ী-বাড়ী ও সম্পদের পাহাড় মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে খোলা চিঠি, মাওলানা মোঃ আবু ইউসুফ জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারীর পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ ‘ভিআইপি’ বন্দিরা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যে ৪ পদ্ধতিতে মমতাজ বেগম, ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের অফিসার। বাংলাদেশিদের ভিসা না দেওয়ার দায় সিস্টেমের: পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারীর

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি ঃ

মিজানুর রহমান আজহারী।

জাতিসংঘের অধীনে শরীফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?’

পোস্টের শুরুতে আজহারী বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে—ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ।

চাইলেই এট‍্যাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো। যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েকমাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?’

তিনি বলেন,  ‘বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যেকোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশি সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন সে প্রত্যাশা করি।’

নিন্দা জানিয়ে আজহারী বলেন, ‘ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই।’

 

  • শেয়ার করুন