৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:০৮

শিরোনাম

ডা. শফিকুর রহমানের ঝালকাঠি আগমনে রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের অভিনন্দন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

জেলা  প্রতিবেদক ঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির, মানবিক বাংলাদেশের রূপকার  ও দেশবরেণ্য রাজনীতিক ডা. শফিকুর রহমান মহোদয়ের ঝালকাঠি জেলায় শুভ আগমন উপলক্ষে রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

এক বিবৃতিতে ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্ব নৈতিকতা, সততা ও আদর্শভিত্তিক রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই ঝালকাঠি সফর এ অঞ্চলের জনগণের মাঝে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, মানবিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন উদ্দীপনা ও রাজনৈতিক প্রেরণা সৃষ্টি করব

তিনি আরও বলেন, বর্তমান জাতীয় ও রাজনৈতিক  প্রেক্ষাপটে  ডা. শফিকুর রহমানের সুদূর প্রসারী   চিন্তা ও দিক নির্দেশনা দেশকে একটি  শান্তিপূর্ণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক  বাংলাদেশের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবৃতিতে ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের  ধারাবাহিক  সাফল্য কামনা  করে মহান  আল্লাহ -তাআলার  দরবারে দোয়া করা হয়।

  • শেয়ার করুন