৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:২১

শিরোনাম
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার দায় সিস্টেমের: পররাষ্ট্র উপদেষ্টা যথেষ্ট প্রমাণ থাকাতেই গ্রেফতার বঙ্গভবনের সেই কর্মকর্তা: ডিবি চট্টগ্রামে ফরেস্ট চেক স্টেশন ধুমঘাটে, ডেপুটি রেঞ্জার ইলিছুর রহমান নিয়মিত চাঁদাবাজি করছে ! শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ কেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনী যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে,তাদের‘গুপ্ত’ বলবেন, তারেক রহমান

ঢাকার চার থানায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল, কলাবাগান, শেরেবাংলা নগর ও মুগদা থানা একযোগে এ অভিযান চালায়।

আজ সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্র জানায়, গতকাল রোববার দিনভর রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে বংশাল থানা ৪ জন, কলাবাগান থানা ৪ জন, শেরেবাংলা নগর থানা ৩ জন এবং মুগদা থানা ১৬ জনকে গ্রেপ্তার করে।

বংশাল থানায় গ্রেপ্তার ৪ জন হলেন মো. মিজানুর রহমান (৩০), মো. শহীদ চান (৫৫), রনজিত কুমার সূত্রধর ও মো. জাকির হোসেন।

কলাবাগান থানা এলাকা থেকে গ্রেপ্তার ৪ জন হলেন মো. আলিফ চোকদার (১৯), মো. ইমন (২৬), রমজান (২০) ও মো. জাকারিয়া ইসলাম ওরফে আগুন (২২)।

শেরেবাংলা নগর থানায় গ্রেপ্তার ৩ জন হলেন মো. সুয়েফ হোসেন সাঈফ (২০), মো. সজীব রহমান (২৬) ও মো. মাহবুবুর রহমান (৩০)।

মুগদা থানা এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন শামসুল আলম (৩২), নিয়ামুল হুদা (২০), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. শামসুল আলম (৪০), মো. সাকিব উদ্দিন (১৮), রুবেল (১৮), মো. বিল্লাল মিয়া (৩৬), আমির হোসেন (৪২), মো. সোহাগ (৩৫), মো. চান মিয়া (৩৫), মো. আলমগীর (২৮), আলী হোসেন (৩৪), মো. শাহাদাত (২৮), মো. মারুফ হোসেন (৩০), মো. নাজির হোসেন (৩৫) ও মো. ইমন (২১)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সবাইকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন