১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:০৬

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬

  • শেয়ার করুন

বাসস ঃ

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানান।

আমির তার শোকবার্তায় প্রয়াত নেত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। গত বছর জরুরি চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে লন্ডনে স্থানান্তর করা হয়েছিল।

 

  • শেয়ার করুন