১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:০৭

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ এবং যুবরাজের শোক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬

  • শেয়ার করুন

বাসস ঃ

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও আল্লাহর রহমত প্রার্থনা করেছেন। সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুই পবিত্র মসজিদের খাদেম ও সৌদি বাদশাহ সালমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় বেগম খালেদা জিয়াকে চিরশান্তি দান, তার পাপ ক্ষমা করা এবং তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। সৌদি বাদশাহ শোক বার্তায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জানান। যুবরাজ মোহাম্মদ বিন সালমান একই ধরনের শোক বার্তা পাঠিয়েছেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয়।

 

  • শেয়ার করুন