১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:০৬

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

দুর্নীতির অভিযোগে ফরাসি সংস্কৃতি মন্ত্রীর বাড়িতে পুলিশের অভিযান

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫

  • শেয়ার করুন

হিডেন নিউজ ডেস্ক ঃ

দুর্নীতি প্রভাব খাটানোর অভিযোগে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতির বাড়ি কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার তার মন্ত্রণালয় এবং তিনি যে প্যারিসের সপ্তম জেলার টাউন হল পরিচালনা করেন, সেখানেও এই তল্লাশি চালানো হয়। দেশটির জাতীয় আর্থিক প্রসিকিউটর দপ্তর তথ্য নিশ্চিত করেছে।

প্রসিকিউটর দপ্তর জানায়, সম্ভাব্য দুর্নীতি, প্রভাব খাটানো এবং সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে গত ১৪ অক্টোবর দাতির বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের অংশ হিসেবেই এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য থাকাকালে রাশিদা দাতি ফ্রান্সের জ্বালানি প্রতিষ্ঠান জিডিএফ সুয়েজের কাছ থেকে প্রায় তিন লাখ ইউরো অঘোষিতভাবে গ্রহণ করেছিলেন। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

এই অভিযান এমন এক সময়ে চালানো হলো, যখন ৬০ বছর বয়সী এই রাজনীতিক আগামী প্যারিস মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। দাতি ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফ্রান্সের প্রধান ডানপন্থী দলের হয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেন। চলতি বছরের জুনে ফরাসি গণমাধ্যম বিষয়টি নতুন করে সামনে আনার পর এই তদন্ত গতি পায়।

আগামী ২০২৬ সালের পৌর নির্বাচনে দাতি প্যারিসের মেয়র হওয়ার দৌড়ে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে জয়ী হলে তিনি হবেন ফরাসি রাজধানীর টানা দ্বিতীয় নারী মেয়র। বর্তমানে তিনি প্যারিসের সপ্তম জেলার টাউন হলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

  • শেয়ার করুন