১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:৫৪

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

অনুমোদন ছাড়াই স্কুলের সভাপতি হওয়ায় উপসচিব মামুন মিয়াকে তিরস্কার

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫

  • শেয়ার করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক ঃ

সরকারের পূর্বানুমোদন ছাড়াই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করায় পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক বর্তমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) মো. মামুন মিয়াকেতিরস্কারসূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মামুন মিয়া করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ের (ঘোড়াশাল, পলাশ, নরসিংদী) ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ২২ ফেব্রুয়ারি ২০২২ থেকে দায়িত্ব পালন করেন এবং ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে একই পদে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। তবে তিনি এ পদে দায়িত্ব নেন যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়াই।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি-১৭ (১) অনুযায়ী, সরকারি কর্মচারীরা সরকারের অনুমোদন ব্যতীত অন্য কোনো চাকরি, ব্যবসা বা দায়িত্বে যুক্ত হতে পারেন না। অথচ মামুন মিয়া পরিবেশ অধিদপ্তরে কর্মরত অবস্থায় অন্য প্রতিষ্ঠানের পদবি গ্রহণ করেন, যা এ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

এ অভিযোগে তার বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তিনি লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির সুযোগ চান। শুনানি শেষে তদন্তকারী কর্মকর্তা যুগ্মসচিব খালেদ মোহাম্মদ জাকি অভিযোগটি প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদন ও সব তথ্য বিবেচনা করে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর

  • শেয়ার করুন